বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

সারাদেশে শুরু ভোটগ্রহণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ফজর নামাজ পড়েই ভোট দিতে লাইনে দাঁড়ানো রামপুরার বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, এখানে (সালামবাগ জামে মসজিদ) ফজর নামাজ পড়েছি। নামাজ শেষেই আমরা কয়েকজন লাইনে দাঁড়িয়েছি। সকাল সকাল ভোট দিয়ে বাসায় যাবো।

তিনি আরও বলেন, ভোট ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখছি। প্রার্থীদের অনেক কর্মীসমর্থক ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। আমরা চাই, আজ সারাদিন এবং ভোটের পর এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থী মৃত্যুর কারণে শেরপুর৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন মোট ৮৩ জন— দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৫ জন— দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।

মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ হাজার ২৩২ জন।

সারা দেশে ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More