শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
জীবনযাপন

চাকরি দিচ্ছে বিমান বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাকরি দিচ্ছে বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ড্যাশ ৮–৪০০ এয়ারক্র্যাফটের জন্য দক্ষ ক্যাপ্টেন নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম: ক্যাপ্টেন ড্যাশ ৮–৪০০

পদসংখ্যা: ৪

যোগ্যতা: সিএএবি এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োজাহাজ চালনায় অন্তত দুই হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। ড্যাশ ৮–এ অন্তত ৫০০ ঘণ্টা কমান্ড বা সমমান/উচ্চতর ক্যাটাগরির বাণিজ্যিক প্যাসেঞ্জার এয়ারক্র্যাফটে ৫০০ ঘণ্টা কমান্ডের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আইসিএও) মানদণ্ড অনুযায়ী, ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন

আবেদন যেভাবে করতে হবে–

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল সনদ; জাতীয় পরিচয়পত্র ও প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ফ্লাইং অভিজ্ঞতার সনদ ও লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা–

ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা–১২২৯। আবেদনের শেষ সময় আগামী ৬ এপ্রিল ২০২৩।

যূথী/দীপ্ত সংবাদ