মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

শেষ হলো নির্বাচনী প্রচার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয় নির্বাচনী প্রচার।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয় নির্বাচনী প্রচার। যা শুরু হয়েছিল গত ২২ জানুয়ারি।

নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা তৎকর্তৃক মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। আর ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। ভোট কেন্দ্র ৪২,৭৭৯টি।

নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ রাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ রাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। আার তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More