সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

তরুণ ভোটারদের সঙ্গে ‘চায়ের আড্ডায়’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

 

সোমবার (২ ফ্রেব্রুয়ারি) বিকেলে মহাখালী ডিওএইচএস প্লে গ্রাউন্ডে আয়োজিত চায়ের আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে দেখা যায়।

 

তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠ স্বরের সরাসরি সংলাপ তৈরির লক্ষ্য নিয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’।

 

অনুষ্ঠানে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা শুনেন জাইমা রহমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ তৈরির লক্ষ্যেই এই আয়োজন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More