সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান

নানা অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। প্রায় দেড় বছর ধরে বিচারকাজ থেকে বিরত ছিলেন হাইকোর্ট বিভাগের এই বিচারপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জনের পর ২০০৪ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান মামনুন রহমান। পরবর্তীতে ২০০৬ সালের ২৩ আগস্ট তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More