শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অর্থনীতি

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বিষয়ে বিশেষ আদেশ জারি করেছে এনবিআর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও চলমান নির্বাচনী প্রচারণার কারণে করদাতাদের সুবিধার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সময় বাড়ানোর ফলে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল।

এবার বিশেষ আদেশে আরেক মাস সময় বাড়াল। এ নিয়ে একমাস করে তৃতীয় দফায় সময় বাড়াল সংস্থাটি।