ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আসন্ন সংসদ নির্বাচনে ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিসিএস (প্রশাসন) ক্যাডার ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ–২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ভোগ করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব মোহাম্মদ নূর–এ–আলম সই করা আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে এই ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের শান্তি–শৃঙ্খলা বজায় রাখাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারি মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করতে নির্দেশ দেয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More