শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আরব আমিরাতে মাইনাস ২ ডিগ্রিতে নামল তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আরব আমিরাতে মাইনাস ২ ডিগ্রিতে নামল তাপমাত্রা

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জেবেল জাইস শহরে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে ওই অঞ্চলটির সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ভোর ৫.৪৫ মিনিটের দিকে ওই অঞ্চলে সর্বনিম্ন মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, জানুয়ারির দ্বিতীয়ার্ধে দেশটিতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।

তবে এটি দেশটির সর্বনিম্ন তাপমাত্রা নয়। ২০২১ সালে, দেশটির কিছু এলাকায় দুই দিন শূন্যের নিচে তাপমাত্রা ছিল। রাকনাহ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এছাড়া ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে সর্বনিম্ন মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। দেশটির সর্বোচ্চ শৃঙ্গ জেবেল জাইসের ঢালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।