শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা দিলো বিটিসিএল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা দিলো বিটিসিএল

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

রবিবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

এতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতি ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন; যা অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

দ্রুতগতি ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করে দেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস ‘সুলভ–৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী–২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ–১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী–২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস–১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস–৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ–১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী–৫০’, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ–২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী–১০০’ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ–২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী–১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

একইসঙ্গে ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ–৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী–১৩০’, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ–৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী–১৫০’ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ–৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী–১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্যাকেজ আপগ্রেড গ্রাহকদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

এসএ