শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
জাতীয়

ঘন কুয়াশা: শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ৮ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘন কুয়াশা: শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ৮ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দর ডাইভার্ট করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগ কর্মকর্তা কাওছার মাহমুদ।

তিনি জানান, ঘন কুয়াশাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

কাওছার মাহমুদ আরও জানান, এর মধ্যে ৬টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ১টি ফ্লাইট কলকাতা বিমানবন্দর এবং ১টি ফ্লাইট হ্যানয় বিমানবন্দর ডাইভার্ট করা হয়।

শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, বিমানবন্দর ঘোষণা দিয়ে বন্ধ ছিল বিষয়টি তা নয়। সকাল ৬টার পর থেকে ভিজিবিলিটি ছিল না। কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরে ৯টা ৫২ মিনিটে ফ্লাইট চলাচল শুরু হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।