শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
রাজধানী

মা-মেয়েকে হত্যার কারণ জানালেন গৃহকর্মী আয়েশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা-মেয়েকে হত্যার কারণ জানালেন গৃহকর্মী আয়েশা

চুরির সন্দেহ করায় রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা–মেয়েকে হত্যা করেছেন বলে দাবি করেছেন এ ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, তেজগাঁও বিভাগের ডিসির সরাসরি তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার একটি টিম অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে।

পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন আয়েশা। তিনি পুলিশকে বলেন, ঘটনার দিন তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে গৃহপরিচারিকা লায়লা আফরোজ তাকে চুরির অভিযোগে আটক করেন এবং তল্লাশি করতে চান। এ সময় নিজের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে তিনি লায়লা আফরোজকে আঘাত করেন। আফরোজার চিৎকার শুনে তার মেয়ে নাফিসা দৌড়ে এলে তাকেও একই অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। ঘটনার একপর্যায়ে তার হাতেও কোপ লাগে বলে দাবি করেন আয়েশা।

তবে আয়েশার এই বক্তব্যকে পুরোপুরি গ্রহণ করছে না পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, তার দেওয়া তথ্যগুলো যাচাই–বাছাই করা হবে, কারণ কিছু অংশ সন্দেহজনক ও অসম্পূর্ণ মনে হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, কিংবা পরিকল্পিত কোনো ঘটনাই কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, আয়েশার স্বামী রাব্বীকেও আটক করা হয়েছে। স্বামীর দেওয়া তথ্যেই নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়। আয়েশা ছয় মাস আগে মোহাম্মাদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন বলেও জানায় তারা।