শিরোনাম
দীপ্ত নিউজ
রাজধানী

বেগম জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বেগম জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে বিশেষ দোয়া

রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমা নামাজের পর দেশের সব মসজিদে বিএনপি পক্ষ থেকে এ দোয়া-মাহফিল আয়োজন করা হয়।

এর অংশ হিসেবে রাজধানী নয়াপল্টন মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।’

তিনি আরও জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রবিবারই বেগম জিয়াকে লন্ডন নেওয়া হবে।

রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি দেশনেত্রীর সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়।

 

এসএ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।