শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেট্রোরেল ছাদে ২ ব্যক্তি, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেট্রোরেল ছাদে ২ ব্যক্তি, ট্রেন চলাচল বন্ধ

ঢাকা শহরে যাতায়াত ব্যবস্থা সহজতর করেছে মেট্রোরেল। সেই মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনা ঘটেছে। এ কারণে সাময়িক বন্ধ রয়েছে মেট্রো চলাচল।

রবিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এ ঘটনা ঘটে।

নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পৌনে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেল ছাদের উপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এছাড়া ডিএমটিসিএল পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী বলেন, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় ছাদে ২ ব্যক্তিকে দেখা গেছে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

এসএ