
শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালে আগুনের খবর তারা পেয়েছে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ঘটনায় হতাহত বা কারও আটকে পড়ার খবর পাওয়া যায়নি।








