শিরোনাম
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ভূমিকম্প: ঢাকা মেডিকেল কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভূমিকম্প: ঢাকা মেডিকেল কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কারণে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২৩ নভেম্বর) জরুরি একাডেমিক কাউন্সিল বৈঠকের পর ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, রবিবার জরুরি একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত মোতাবেক ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাসমূহ ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ কারণে ছাত্র–ছাত্রীদের মানসিক চাপ নিরসন ও প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে মিলিত হবার সুবিধার্থে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

নোটিশে আরও জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।