শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কু‌ষ্টিয়া গ্রামীণ ব্যাংক আঞ্চ‌লিক অফিসের সাইনবোর্ডে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কু‌ষ্টিয়া গ্রামীণ ব্যাংক আঞ্চ‌লিক অফিসের সাইনবোর্ডে আগুন

কুষ্টিয়া সদর উপ‌জেলায় গ্রামীণ ব্যাংক আঞ্চ‌লিক অফি‌স সাইন‌বো‌র্ডে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ নভেম্বর) ভোরে শহরের পি‌টিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলে কিছু অংশ পুড়ে যায়।

ব্যাংক কর্মকর্তা বিপ্লব দাস বলেন, ‘আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। রাত ১২টার পর ঘুমি‌য়ে প‌ড়ি। এরপর আর কিছুই টের পাইনি। সকা‌লে উঠে দেখি, অফি‌সের সাইন‌বো‌র্ডে আগুন দেওয়‌া হ‌য়ে‌ছে।’

কু‌ষ্টিয়া ম‌ডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগু‌নের তেমন কোনো আলামত পাওয়‌া যায়‌নি। শুধু সাইন‌বো‌র্ডে পোড়া চিহ্ন আছে। কেউ কিছুই বল‌তে পা‌রেন‌নি।

তিনি আরও বলেন, ধারণা কর‌ছি, রা‌তে রাস্তায় টায়া‌রে আগুন দেওয়া হ‌য়ে‌ছিল। সেই আগুনের আঁচ সাইন‌বো‌র্ডে লে‌গেছে। আগুন কেউ দেখেন নি। কেউ নেভান নি। তবে এ বিষয়ে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এসএ