শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচন দিন এবং নির্বাচনের পরে ৩ দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৭ নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম। এ জন্য আইন শৃঙ্খলাবাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার তা নিয়েছে। এটার জন্য কোনো শঙ্কা নেই, কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই, কোনো চ্যালেঞ্জিং নেই। আমরা যার যার দায়িত্ব ভালোভাবে করতে পারবো’।

তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে। বর্তমানে ৩০ হাজার সেনাবাহিনী সদস্য মাঠে আছেন। নির্বাচন সময় আরও প্রায় ১ লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। এছাড়া ৩৫ হাজার বিজিবির সদস্য, ৫ হাজার নৌ–বাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, প্রায় ৮ হাজার র‌্যাব এবং আনসার বাহিনী সদস্য থাকবেন সাড়ে ৪ লাখ। অতএব, নির্বাচনে কোনো সমস্যা হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। জনগণ নির্বাচনমুখি হয়ে গেলে কোনোকিছু তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না।

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেজ পরিদর্শন করেন।

 

এসএ