শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে স্কুলবাসে আগুনে ঘুমন্ত অবস্থায় চালক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে স্কুলবাসে আগুনে ঘুমন্ত অবস্থায় চালক দগ্ধ

মানিকগঞ্জের শিবালয়ে ফের একটি স্কুলবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাজেস খান (৪৫) দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ তাজেস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনকারী বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাসে ঘুমিয়ে থাকা চালক তাজেস খান আগুনে দগ্ধ হন। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ১০ নভেম্বর শিবালয়ের উথলী এলাকায় মহাসড়কের পাটুরিয়া সংযোগ মোড়ে পার্কিং করে রাখা আরেকটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুটি অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।