শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মৎস্য উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মৎস্য উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

রাজধানী মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর উপদেষ্টা ফরিদা আক্তারের ‘প্রবর্তনা’ ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্যার সৈয়দ রোডে এ বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটে মোটরসাইকেল করে দুই ব্যক্তি এসে বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর অবস্থিত ফরিদা আক্তারের ‘প্রবর্তনা প্রতিষ্ঠান‘ ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। উভয় ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি বলেন, সকালে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশ টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

এসএ