শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির ন্যান্সি পেলোসি। এরপরই এক প্রতিক্রিয়ায় পেলোসিকে একজন শয়তান মহিলা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পেলোসির খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য তিনি মনে করেন, পেলোসি অবসরের ঘোষণা দিয়ে দেশের উপকার করেছেন। বর্তমানে পেলোসির বয়স ৮৫ বছর। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।