শিরোনাম
মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে গাছিরা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, অনলাইন এডিটরসের তীব্র প্রতিবাদ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড আজ সিঙ্গেলস ডে, যেভাবে কাটাবেন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে গ্যাস নেয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ওই ট্রাকটির চালকের সহযোগী ছিলেন বলে জানা গেছে। আহত ট্রাক শ্রমিকের নাম এখনো জানা যায়নি।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম জানান, ভোরে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিলেন চালকের সহযোগী। এমন সময় বিকট শব্দে ট্রাকটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। আর কিছুটা আহত হন ট্রাকটির এক শ্রমিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, সিলিন্ডারে গ্যাসের প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ময়নাতদন্তের জন্য সাদ্দামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আফ/দীপ্ত সংবাদ