শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তফসিল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান থাকবে।

ফলাফল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট গ্রহণের পরপরই গণনা শুরু হবে। পরদিন (২৩ ডিসেম্বর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এবং ১৮ নভেম্বরের মধ্যে তা দাখিল করা যাবে। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ২৩ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এরপর ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থীরা ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও একই দিনে গণনা শেষে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।