শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবি শিক্ষক মোনামীকে সাইবার বুলিং, শাহবাগ থানায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবি শিক্ষক মোনামীকে সাইবার বুলিং, শাহবাগ থানায় মামলা

ছবি বিকৃতভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামি।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে শাহবাগ থানায় এ মামলা করেন তিনি। ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া সার্বিক সহায়তা করেছেন।

মামলায় মোনামী অভিযোগ করেছেন, তার একটি ছবি বিকৃতভাবে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি করছে।

এজাহারে তিনি উল্লেখ করেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত তার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্য করা হচ্ছে। রবিবার (২ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা লক্ষ্য করেন

মামলায় চারজনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর।