শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
জাতীয়

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতি প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা পৌঁছাবেন রাষ্ট্রপতি। জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি সেখানে রাত্রিযাপন করবেন।পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা–মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর আত্মীয়–স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার (৮ নভেম্বর) সার্কিট হাউসে নিকট আত্মীয়দের সঙ্গে আবারও দেখা করবেন মো. সাহাবুদ্দিন। সেদিন রাতেও তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন।

সফরের শেষ দিন রবিবার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।ঃ

 

এসএ