শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সোশ‍্যাল ট্রেন্ড

ফেসবুকে ‘হ্যাঁ ও না’ পোস্টের ঝড়, কারণ কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেসবুকে ‘হ্যাঁ ও না’ পোস্টের ঝড়, কারণ কী

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয়েছে নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ। ‘হ্যাঁ’ ও ‘না’ লিখে দেয়া পোস্টগুলো এখন যেন রাজনৈতিক অবস্থানের প্রতীক হয়ে উঠেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা সুপারিশ জমা দিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল আগামী নভেম্বরেই গণভোট আয়োজনের প্রস্তাব। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তর্ক–বিতর্ক শুরু হয়।

বিএনপি ও তাদের অঙ্গসংগঠন গণভোটের বিপক্ষে অবস্থান নিলেও, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোট সমর্থনে প্রচারণা চালাচ্ছে। এরই মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুক প্রোফাইলে ‘না’ লিখে পোস্ট দিয়েছেন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লেখা প্রচারণা দেখা গেছে।

এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনও নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জনগণের মতামত জানতে ৪৮টি সংবিধানসংক্রান্ত বিষয়ে গণভোটের প্রস্তাব রাখা হয়েছে।