শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
জাতীয়

মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলছে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলছে মেট্রোরেল

পৌনে ৭ ঘণ্টা পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল চালু করেছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে মতিঝিল–শাহবাগ–মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর প্রায় ৩টায় শুধুমাত্র উত্তর–আগারগাঁও–উত্তরা সেকশনে মেট্টো ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে শাহবাগ থেকে আগারগাঁও অংশে এখনও বন্ধ রয়েছে মেট্রো চলাচল। পুরো লাইনে কখন স্বাভাবিক হবে তা এখনও জানায়নি ডিএমটিসিএল।

এর আগে, রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় মেট্রোরেল বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়।

প্রসঙ্গত, মেট্রোরেল লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।

 

এসএ