শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ-বিমান বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ-বিমান বাহিনী

রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী দুটি ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল অ্যাভিয়েশন।

শনিবার (১৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

এর আগে আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত অগ্নিনির্বাপণে কাজ করছে বাংলাদেশ বিমানবাহিনী ২টি ফায়ার ইউনিট, বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন ও ফায়ার সার্ভিস।

এদিকে, ফায়ার সার্ভিস ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে ৪ ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোট ২৮ ইউনিট কাজ করছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।