সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ বর্জন আফগানিস্তানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাকিস্তানি বিমান হামলায় একাধিক ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ত্রিপক্ষীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

ইএসপিএন জানিয়েছেআগামী মাসে পাকিস্তানআফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে এই টিটোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে ম্যাচগুলো হওয়ার পরিকল্পনা ছিল।

সামাজিকমাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। এতে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলায় প্রাণ হারান।

আফগান বোর্ড আরও জানায়, ৩ ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টিটোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে এবারই প্রথমবারের মতো খেলত আফগানিস্তান। কিন্তু দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে এটি আর হচ্ছে না।

আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তাদের কোনো ম্যাচ ছিল না।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তানআফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানর বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More