শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ঢাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল এক হাজার রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল এক হাজার রোগী

রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প; যেখানে প্রায় এক হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এই ক্যাম্পের আয়োজন করে গ্রিন এইচ আর ফাউন্ডেশন এবং একেএস ডায়াগনস্টিক সেন্টার। এটি ছিল ফাউন্ডেশনের ৩২৮তম পাঠচক্রের বিশেষ আয়োজন, যা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা প্রদান করা হয়। পাশাপাশি, একেএস ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে হোম স্যাম্পল কালেকশন সেবায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন এইচ আর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রওশন আলি বুলবুল, ড. মুশাররফ হোসেন, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ, এবং একেএস ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

গ্রিন এইচ আর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রওশন আলি বুলবুল বলেন,

“আমরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি। এটি আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ, এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

একেএস ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি জানান, তারা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছেন, যাতে সমাজের সর্বস্তরের মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন।