শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চালু মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে বাস নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, লরি চাপায় নিহত ৫ ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২৭ অক্টোবর ২০২৬ রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (২৭ অক্টোবর) নামাজ পড়ার সময়সূচি টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর ২০২৬) নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, ঢাকার তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, ঢাকার তীব্র নিন্দা

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের এক গুরুতর লঙ্ঘন।

এতে বলা হয়েছে, এই নিন্দনীয় ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ভারত সরকারকে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা অত্যাবশ্যক।

বাংলাদেশ সরকার আরও জানিয়েছে, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে, সে যে সীমান্তের যেদিকেই অবস্থান করুক না কেন। এছাড়া এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।