শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে চিকিৎসা নিতে গিয়ে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে চিকিৎসা নিতে গিয়ে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

ভারতে চিকিৎসা নিতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। বুধবার (১৫ অক্টোবর) ভারতের কেরালা রাজ্যের দেবামাতা হাসপাতাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে বার্তাসংস্থা এপি জানিয়েছে।

৮০ বছর বয়সী এই আফ্রিকান রাজনীতিককে মহাদেশটির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হতো।

স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার উদ্দেশ্যে ওদিঙ্গা কেরালায় এসেছিলেন। তবে সুস্থ হয়ে আর নিজ দেশে ফিরে যেতে পারেননি।

বার্তাসংস্থা এএফপিকে কেরালা পুলিশের এক কর্মকর্তা জানান, বুধবার সকালে ওদিঙ্গা তার বোন, মেয়ে এবং ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে হাঁটতে বের হন। এ সময় তার সঙ্গে ভারত ও কেনিয়ার নিরাপত্তাকর্মীরাও ছিল। হাঁটার সময় হঠাৎ তিনি পড়ে যান। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

কেরালার এরানাকুলাম জেলার পুলিশ সুপার কৃষ্ণ এম বলেন, তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছিল, কিন্তু পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

রাইলা ওদিঙ্গা ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার কেনিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কখনো নির্বাচিত হননি।

ভারতীয় সংবাদমাধ্যম মাতৃভূমি প্রথমে তার মৃত্যুর খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটি জানায়, তিনি কেরালার কোচি শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২০২৭ সালের নির্বাচনের আগে তার মৃত্যু কেনিয়ার রাজনীতিতে বড় শূন্যতা তৈরি করেছে বলে দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।

সূত্র: আলজাজিরা