দীপ্ত নিউজ
জাতীয়

বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫১০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৩২ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে– ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি তরবারি, ১টি রামদা, ৪টি চাপাতি, ৩টি কিরিচ ও ১টি ছুরি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।