শিরোনাম
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মুশফিক রাজশাহীতে আজহারীর মাহফিলে ৩৭ নারী পকেটমার আটক গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
রাজনীতি

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বৃহস্পতিবার
(৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।