শিরোনাম
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মুশফিক রাজশাহীতে আজহারীর মাহফিলে ৩৭ নারী পকেটমার আটক গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
জাতীয়

শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন–৩ এর এলাইনমেন্টের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ১০ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও আশেপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।