ফের বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম–৬ পদ্ধতিতে দুই হাজার ৬৬২ কোটি ৩১ লাখ ৬০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৫০ কোটি ২৮ লাখ ৭০ হাজার ডলারে। যেখান ২৪ সেপ্টেম্বর আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম–৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৯ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ডলারে দাঁড়িয়েছিল।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১২৭ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ডলারে। গত ১৭ সেপ্টেম্বর আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম–৬ পদ্ধতিতে দুই হাজার ৬০৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলারে দাঁড়িয়েছিল। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ১০০ কোটি ৩১ লাখ ডলারে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৫৯ কোটি ১৮ লাখ ৩০ ডলারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More