শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুড়ঙ্গ খুড়ে সোনার দোকানে চুরি, আটক ২

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুড়ঙ্গ খুড়ে সোনার দোকানে চুরি, আটক ২
সুড়ঙ্গ

মাগুরাই মাটির নিচ দিয়ে সুরঙ্গ খুড়ে সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই দোকান থেকে ৫০ ভরি স্বর্ণ খোয়া গেছে বলে দাবি করছে দোকানের মালিক। যদিও পুলিশ বলছে ক্ষতির পরিমান নিরুপনে তারা তদন্ত করছেন।

মাগুরা শহরের পুরাতন বাজার সোনা পট্টির বৈদ্যনাথ জুয়েলার্সে শুক্রবার (১৭ মার্চ ) রাতে এ চুরি সংগঠিত হয়েছে।

পুলিশ এঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছেন।

বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। এ সুযোগে পাশের দোকান বিনোদপুর জুয়েলার্সের ভেতর থেকে চোরের দল মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ খনন করে মেঝে ভেঙে দোকানে প্রবেশ করে। শুক্রবার রাত ৯ টার দিকে প্রতিবেশি এক ব্যবসায়ী সুড়ঙ্গ দেখতে পেয়ে তাদের খবর দেন। দোকান খুলে দেখতে পান সবকিছু এলোমেলো। স্বর্ণালঙ্কারের প্যাকেট, কার্টুন চারদিক ছড়ানো ছিটানো। তাঁরা দ্রুত বিষয়টি পুলিশকে জানান। ধারনা করা হচ্ছে দোকান বন্ধের সুযোগে চোরের দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত সুড়ঙ্গ পথ খনন করে চুরি সংগঠিত করেছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জব্বারুল ইসলাম বলেন, কি পরিমাণ স্বর্ণ অলঙ্কার খোয়া গেছে তার হিসাব নিরুপণের তদন্ত চলছে। এ বিয়ষটিও পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে।

 

আল/দীপ্ত