দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুর ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুর ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কোনাবাড়ীর আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ ওই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ২০ মিনিট) আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চলমান রয়েছে।

 

এসএ