শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

ভারতীয় সংবাদমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকার ‘ভুলভাবে’ উপস্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতীয় সংবাদমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকার ‘ভুলভাবে’ উপস্থাপন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন— উক্ত পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে তার নামে যেসব বক্তব্য ছাপা হয়েছে, সেগুলো তিনি দেননি। এ সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও তা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।

এতে আরও বলা হয়, একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে মির্জা ফখরুল কখনো অবান্তর কোনো বক্তব্য দেন না। তিনি এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।