শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মায় জেলের জালে ১১ কেজির কাতল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পদ্মায় জেলের জালে ১১ কেজির কাতল

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পরেছে ১১ কেজির কাতল মাছ। পরে মাছটি ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান আন্ধারমানিক পদ্মাপাড়ের আড়তদার হৃদয় রাজবংশী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় এলাকার মৎস্য শিকারী রাজ্জাকের ইলিশের জালে মাছটি ধরা পরে ।

মাছ ব্যবসায়ী ও আড়তদাররা জানান, সোমবার ভোরে উপজেলার আন্ধারমানিক আড়তে সুবাশ রাজবংশীর আড়তে মাছটি তুলেন রাজ্জাক । পরে হাকডাকে ১২ হাজার ৬০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী ইয়েমেল। ইয়েমেল মাছটি বলড়া বাজারে নিয়ে গেলে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান আলী ১৪ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

আড়তদার হৃদয় রাজবংশী বলেন, পদ্মা নদী থেকে সোমবার ভোরে কাতল মাছটি ধরেন রাজ্জাক । আজ সকালে আড়তে নিয়ে আসলে বলড়া বাজারের মাছ ব্যবসায়ী ইয়েমেল মাছটি কিনে নেন।

ইয়েমেল বলেন, আজ সাড়ে ১১ কেজির কাতল মাছটি সুবাশ দার খোলা থেকে ১২ হাজার ৬০০ টাকায় কিনে সুলতানপুরের হাসান কাকার কাছে ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, মানিকগঞ্জের পদ্মা নদীতে মাঝে মাঝে বড় বড় পাঙাশ, আইড়, কাতল, চিতল ও বোয়াল মাছ ধরা পরে। আজ বড় একটি কাতল মাছ ধরা পরেছে।


জাহিদুল হক চন্দন/এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।