শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খুলনায় বছরের প্রথম বৃষ্টিপাতে স্বস্তিতে তরমুজ চাষিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খুলনায় বছরের প্রথম বৃষ্টিপাতে স্বস্তিতে তরমুজ চাষিরা
বৃষ্টিপাত তরমুজ চাষিদের জন্য নিয়ে এসেছে আশীর্বাদ

খুলনায় বৈশাখের আগেই দেখা মিলল বছরের প্রথম কালবৈশাখীর। প্রথম বৃষ্টিপাত খুলনার তরমুজ চাষিদের জন্য নিয়ে এসেছে আশীর্বাদ। জেলার বটিয়াঘাটা, ডুমুরিয়া, দাকোপ, কয়রা, পাইকগাছা, তেরখাদা উপজেলার তরমুজ চাষিরা বৃষ্টি পাওয়ায় ভীষণ খুশি।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের তরমুজ চাষি ও ইউপি সদস্য ফরিদ রানা বলেন, গতবারের ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম তরমুজ চাষ করেছি। ক্ষণিকের বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

দাকোপ উপজেলার তরমুজ চাষি আজগর ছাব্বির বলেন, গতবার দেরিতে তরমুজ লাগানোতে ক্ষতির সম্মুখিন হয়েছি। এবার একটু আগে তরমুজ বীজ লাগিয়েছি। তবে পানির অভাবে ফলন নিয়ে চিন্তিত ছিলাম। আজ বৃষ্টি হওয়ায় হাফ ছেড়ে বাঁচলাম।

খুলনা আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত খুলনায় হালকা কালবৈশাখী ঝড় বৃষ্টি বয়ে গেছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাঁচ মিলিমিটার। আগামী ৩–৪ দিন এরকম বৃষ্টি হতে পারে।

 যূথী/ দীপ্ত সংবাদ