শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জেড ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তূর্য হোসেন তমাল ও ভ্যান চালক মো. আকাশ নিহত হয়। 

এলাকাবাসী জানান, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আল আমিন নামের বাসটি জুরকাঠির দিক থেকে আসা ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই ভ্যানচালক ও স্কুলছাত্রটি মারা যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও স্কুলছাত্ররা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ ও পুলিশ প্রশাসনের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More