শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ঝালকাঠিতে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ। (ভিডিও থেকে নেয়া ছবি)

ঝালকাঠির নলছিটিতে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তূর্য হোসেন তমাল ও ভ্যান চালক মো. আকাশ নিহত হয়। 

এলাকাবাসী জানান, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আল আমিন নামের বাসটি জুরকাঠির দিক থেকে আসা ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই ভ্যানচালক ও স্কুলছাত্রটি মারা যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ও স্কুলছাত্ররা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ ও পুলিশ প্রশাসনের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

 

এমি/দীপ্ত