শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
শিক্ষা

২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৬ সালে এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী

২০২৬ সাল এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে জানানো হয় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অন্যদিকে যেসব শিক্ষার্থী ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি (পুর্ণাঙ্গ সিলেবাস) অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে।

 

এসএ