ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর শাহিন ভূঁইয়া নামে এক উপ–পরিদর্শক‘কে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) শাহিন ভূঁইয়াকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হিসেবে কর্মরত ছিলেন এসআই শাহিন ভূঁইয়া।

এ বিষয়ে নগর পুলিশ অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ঘুষ গ্রহণের অভিযোগ ওঠায় এসআই‘কে (শাহিন ভূঁইয়া) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

ভাইরাল হওয়া ৩২ সেকেন্ড ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিন আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে রয়েছেন। এ সময় এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে তিনটি নোট দেন। এরপর তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন।

উল্লেখ্য, জানা গেছে ভিডিওটি গত ঈদুল আজহার আগে ধারণকৃত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More