শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

সোমবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সফরের মূল লক্ষ্য হবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং গঠনমূলক সংলাপের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা। সফর সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে

এর আগে গত এপ্রিল মাসে ইসহাক দারের বাংলাদেশ সফরের পরিকল্পনা ছিল। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।

আসন্ন সফরটি উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংলাপ চালিয়ে যাওয়ার নতুন কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।