শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কুয়ানতানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছাকাছি মহাসড়কের কিলোমিটার ২০০.৮ পয়েন্ট পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গাড়িচালক মো. সাব্বির হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।

আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। বর্তমানে তারা কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন।

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা’র খবরে জানানো হয়, কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদের বরাত দিয়ে বলা হয়েছে—স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টয়োটা অ্যাভাঞ্জা মডেলের একটি বহুমুখী যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। পথে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বাম পাশে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।