শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে প্রিন্স আল ওয়ালিদের বয়স হয়েছিল ৩৬ বছর।

শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সৌদি গেজেট।

১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এর ফলে তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ আমেরিকান এবং স্প্যানিশ চিকিৎসকদের সর্বোত্তম চেষ্টার পরেও তার জ্ঞান ফেরেনি। তারপর থেকে দীর্ঘ দুই দশক তিনি কোমায় ছিলেন। সেভাবেই তার চিকিৎসা চলছিল।

২০ বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীন অবস্থায় কোমায় ছিলেন। মাঝে মাঝে যদিও তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো জাগিয়ে তুলেছিল। ঐশ্বরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার বাবা যুবরাজ খালেদ। অনেকেই তার ছেলের লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

এর আগে তার পরিবার বেশ কিছু ভিডিও শেয়ার করেছিল যেখানে দেখা যাচ্ছে যে, যুবরাজ আল ওয়ালিদ কুরআন তেলাওয়াত শোনার পর সামান্য সাড়া দিচ্ছেন।

আল