দীপ্ত নিউজ
অর্থনীতি

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন আগামী ৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ–সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসারে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ বাংলাদেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।