295
শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় উপসচিব তাহসিনা বেগম।
সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন–২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর শরীয়তপুর ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনকে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এসএ