সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলার প্রেসক্লাবের সামনে জেলা ও উপজেলা জাসাসের যৌথ উদ্যোগে ঘণ্টাঘ্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের সভাপতি ধীরাজ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। দেশবিরোধী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জাসাস রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।